বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

আবারও তোপের মুখে অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ব্যাংক আমানতের ওপর শুল্ক আরোপ করায় সংসদে আবারও কড়া সমালোচনার মুখে পড়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অর্থমন্ত্রীর ওপর ক্ষোভ প্রকাশ করেন সরকার দলীয় সংসদ সদস্যরা।

সরকারদলীয় এমপি মাহবুবউল আলম হানিফ বলেন, ‌লুটপাটের মাধ্যমে ব্যাংকের টাকা নয়-ছয় করা হয়েছে। আর উনি (অর্থমন্ত্রী) ব্যাংক আমানতের ওপর শুল্ক বসালেন। এটা কার টাকা? এটা জনগণের টাকা।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে সরকারদলীয় এমপি শেখ ফজলুল করিম সেলিম, আবুল কালাম আজাদসহ অন্যান্যরা অংশ নেন।

ব্যাংকের জন্য নতুন করে ১ হাজার কোটি টাকা মূলধন বরাদ্দের বিষয়ে সমালোচনা করে হানিফ বলেন, অর্থমন্ত্রী এই টাকা কেন দিলেন?  কার টাকা দিলেন?

যেখানে লুটপাটের মাধ্যমে ব্যাংকের টাকা নয়-ছয় হওয়ার ফলে মূলধনে টান পড়েছে। উনি সেটা তদন্ত না করে আবার টাকা বরাদ্দ দিলেন। এটা হতে পারে না।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ