বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

রাজধানীর নির্ধারিত ৪১০ স্থানেই হবে ঈদের জামাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সুষ্ঠ‍ুভাবে পরিচালনার স্বার্থে ঈদুল ফিতরের জামাতের জন্য স্থান নির্ধারণ করে দিয়েছে সিটি করপোরেশন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের নির্ধারিত জায়গায়ই ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এবার ঢাকা দক্ষিণে জাতীয় ঈদগাহ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠসহ ২৩০টি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৬টি ওয়ার্ডের ১৮০টিসহ মোট ৪১০ স্থানে ঈদ জামাত হবে বলে জানা যায়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রতিটি ওয়ার্ডে ৪টি করে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ওয়ার্ডের সবচেয়ে পরিচিত ও জনবহুল জায়গায় হবে এসব জামাত। কোথাও সিটি করপোরেশনের মাঠ, কোথাও স্কুলের মাঠ, কোথায় মসজিদ, মাদরাসার মাঠকে জামাতের জন্য বেছে নেওয়া হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রতি ওয়ার্ডে ৫টি করে জামাত অনুষ্ঠিত হবে। এ জন্য প্রত্যেক কাউন্সিলরকে দায়িত্ব দেওয়া হয়েছে তার এলাকার ঈদ জামাত সুষ্ঠুভাবে যেন হয় সে ব্যবস্থা করতে।

জাতীয় ঈদগাহে নামাজ পড়তে পারবে ৮৪ হাজার পুরুষ ও ৫ হাজার নারী মুসল্লি

এবার বর্ষা মৌসুমে ঈদ হওয়ায় মুসল্লিরা যেন নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন সে জন্য বিশেষ শামিয়ানার ব্যবস্থা থাকছে।

শনিবার (১৭ জুন) ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী আবুল হাসেম ও ডিএনসিসির সমাজ কল্যাণ কর্মকর্তা মো. এনায়েত হোসেন এ তথ্য জানান।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ