বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী

বায়তুল মোকাররমে চলছে হালাল পণ্যের মেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গতকাল শুক্রবার বায়তুল মোকাররম প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ‘বাংলাদেশ হালাল এক্সপো-২০১৭’ । এতে অংশ নিয়েছে দেশের খ্যাতনামা ১৬ টি কোম্পানি।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হালাল পণ্যের এ মেলার উদ্বোধন করেন এসডিজ’র মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ।

গত ১৬ জুন শুরু হওয়া এ মেলা চলবে আগামী ১৮ জুন পর্যন্ত।

 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, ‘বর্তমানে বিশ্ব বাজারে হালাল পণ্য নিয়ে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। এমন পণ্যের বিশাল আন্তর্জাতিক বাজার রয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে হবে। হালাল পণ্যের বাজারজাতকরণের ক্ষেত্রে ইসলামের নির্দেশনাগুলোর দিকেও লক্ষ্য রাখতে হবে।’

সভাপতির বক্তব্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আব্দুল জলিল বলেন, হালাল পণ্যের প্রতি জনসচেতনতা সৃষ্টিতে বাংলাদেশ হালাল এক্সপো-২০১৭ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ববাজারে হালাল পণ্যের রফতানির মাধ্যমে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের একটি বড় সুযোগ সৃষ্টি হবে।

‘তুমি কোনো কিছুর সঙ্গে জড়িত না, তাই ছেড়ে দিচ্ছি’

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, হালাল সনদ প্রদানের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে দেশের আলেম-ওলামাদের একটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তাদেরকে এই কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করে দেশের অর্থনীতিকে আরও উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য ইসলামিক ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ সাহানে আয়োজিত এ  মেলায় ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেড, এজি এগ্রো ফুডস লিমিটেড, হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ, নেসলে বাংলাদেশ, প্রান ফুডস লিমিটেড, ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেড, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডসহ প্রায় ১৬টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ