বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন বিএনপি ছাড়া নির্বাচন হবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেন সফরে এক বক্তৃতায় বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানানোর জন্য ধন্যবাদ জানিযেছেন দলটির । ‘তাতে আমরা আনন্দিত হয়েছি কারণ, প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন বিএনপি ছাড়া নির্বাচন হবে না।’

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

রাজধানীর বিজয় নগরে হোটেল ’৭১ এ রাজশাহী বিশ্ববিদ্যালয় ন্যাশনাললিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (রুনেসা) উদ্যোগে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়।

ফখরুল আরো বলেন, নির্বাচন হতে হলে আমাদের একটাই দাবি নিরপেক্ষ সহায়ক সরকার। শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হবে না। আমাদের দেশ যে রাজনৈতিক সংস্কৃতি তাতে দলীয় সরকারের অধীনে কোন সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ইদানিং ঘনঘন বিদেশ সফর করছেন। তা ভালো। দেশকে তুলে ধরছেন, পরিচিত করাচ্ছেন। কিন্তু বিদেশে গিয়ে যখন আমাদের গণতন্ত্রের সবক দেন তখনই আমাদের আপত্তি!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ