শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা হজের মিকাত আল-জুহফায় মিলল ১৭০০-এর বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘বিদ্যুৎখাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপর চাপানো যাবে না’ স্মৃতির ফ্রেমে আল্লামা সুলতান যওক নদভী রহ. ‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু

ঈদে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই: আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন,  ঈদের সময় দেশে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই।

গতকাল শুক্রবার রাজারবাগ পুলিশ লাইনস কেন্দ্রীয় জামে মসজিদে আজান, কিরাত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি গুলশানের হলি আর্টিজান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গিদের নির্মূলে সফল বলেও দাবি করেন।

জাতীয় ঈদগাহে নামাজ পড়তে পারবে ৮৪ হাজার পুরুষ ও ৫ হাজার নারী মুসল্লি

পুলিশ প্রধান বলেন, ঈদের সময় দেশে কোনো ধরনের জঙ্গি হামলারও আশঙ্কা নেই।

আজান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২৩ প্রতিযোগীর মধ্যে ডিএমপির নায়েক সাইফুল ইসলাম প্রথম, কিরাত প্রতিযোগিতায় ২৩ প্রতিযোগীর মধ্যে রাঙ্গামাটির এএসআই রুহুল আমিন প্রথম স্থান এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ইসলামের ভূমিকা শীর্ষক রচনা প্রতিযোগিতায় ১৪ জন অংশ নিয়ে প্রথম হয়েছেন ডিএমপির এএসআই জাহাঙ্গীর আলম।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ