বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

অস্বাভাবিকভাবে বেড়েছে দাম; নিম্ন আয়ের মানুষ বেকায়দায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিম্ন আয়ের মানুষের মোটা চালের দাম এখন প্রতি কেজি ৪৮ টাকা। শুধু মোটা চালই নয়, বাজারে সব ধরনের চালের দামই বিগত বছরের চেয়ে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। গত বছরের তুলনায় এ বছর কেজিতে ২০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে মোটা চাল। এতে বিপাকে পড়েছে শ্রমজীবী ও স্বল্প আয়ের মানষেরা।

সরকারি হিসাবে এক বছরে চালের দাম বেড়েছে প্রায় ৪৭ শতাংশ। আর গত এক মাসেই সাধারণ মানের মোটা চালের দাম বেড়েছে আট শতাংশের বেশি।

দেশের ইতিহাসে স্বাধীনতার পরে এটা সর্বোচ্চ দাম বৃদ্ধি। এর আগে ২০০৭-২০০৮ সালে জরুরি অবস্থার সময় মোটা চালের দাম ৪০ টাকা কেজি পর্যন্ত হয়েছিল। সরু চালের দাম উঠেছিল ৫৬ টাকায়। এখন সরু চালের দাম ৬০ টাকা।

চালের দাম বাড়ার পেছনে মিলার ও ব্যবসায়ীরা একে অপরকে দূষলেও সরকার ও জনগণ মনে করছে দুপক্ষের কারসাজিতেই বাড়ছে দাম।

রাজধানীর বাবু বাজারের পাইকারি ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, গত বছর তিনি যে চাল ২৬-২৭ টাকা দরে বিক্রি করেছেন এবছর সেই চাল বিক্রি হচ্ছে ৪৬/৪৭ টাকা। মোটা চাল গত বছর ছিল ২২/২৩ টাকা কেজি এবছর ৪২/৪৩ টাকা।

তিনি বলেন, “চালের দাম এ বছরের মতো এতটা চড়া আগে হয়নি।”

গবেষকরা বলছেন, ১০ টাকায় চাল বিক্রিসহ সরকার নানা কর্মসূচি নিলেও পর্যাপ্ত মজুদ নিশ্চিত করা হয়নি। সরকারি চালের মজুদ গত বছর এ সময় ছিল প্রায় ছয় লাখ টন, এবার সেটি দুই লাখ টনেরও নিচে।

এছাড়া ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ থাকায় ব্যবসায়ীরাও বেশি চাল আমদানি করছেন না।

বিশ্বজয়ী হাফেজ তরিকুলের সঙ্গে সেলফি তোলার হিড়িক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ