বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

এই বাজেট সরকারি লোকদের পকেটকে স্ফীত করার জন্য: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাজেটের সমালোচনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জনগণের ওপর করের বোঝা চাপিয়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকার সবচেয়ে বড় পকেটমারের ভূমিকা পালন করছে।

তিনি বলেছেন, এই বাজেট দেয়া হয়েছে শুধুমাত্র সরকারি লোকদের পকেটকে স্ফীত করার জন্য জনগণের পকেট কেটে নেয়া। এটাই বাস্তবতা, এটাই সত্য।

মঙ্গলবার রাজধানীর আসাদ গেটের ফ্যামিলি ওয়ার্ল্ড গ্র্যান্ড হলে রংপুর মেডিক্যাল কলেজ জাতীয়তাবাদী প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদ আয়োজিত ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন ফখরুল।

ক্ষমতাসীনদের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, “এই সরকার অত্যন্ত সুপরিকল্পিত ও সুচিন্তিতভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, রাষ্ট্র কাঠামোকে নষ্ট করেছে, গণতন্ত্রের সমস্ত স্তম্ভগুলোকে ধ্বংস করে দিয়েছে। উদ্দেশ্য একটাই, বাংলাদেশকে একটি পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করা।

তিনি আরো বলেন, “আমরা আতঙ্কিত হয়ে উঠি, আশঙ্কাগ্রস্ত হয়- যখন দেখি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে এই সরকার তাদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। এই কারণে আজকে সমস্ত প্রতিষ্ঠানগুলো অকেজো হয়ে যাচ্ছে এবং স্তম্ভগুলো ভেঙে পড়ছে। কিছুদিন আগে বাংলাদেশের সর্বোচ্চ আদালত বলেছেন, সরকার নিম্ন আদালতগুলোকে কব্জা করে ফেলেছে এবং এখন উচ্চ আদালতকে কব্জা করবার জন্য পায়তারা করছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখন সরকার পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করছে।”

সাইকেল চুরি; কপালে লিখে দেয়া হলো আমি চোর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ