শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা  এবার ৪০৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

রোকনপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে নিহত হলেন এক বাংলাদেশি যুবক।

চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে রোববার এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম শাহলাল হোসেন (২২)। তিনি  গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

এসময় একই গ্রামের এরতাদের হোসেনের ছেলে নূহ (২৫) গুলিবিদ্ধ হয়েছেন। তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গোমস্তাপুর থানা ওসি (তদন্ত) এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার মধ্যরাতে বাংলাদেশি কয়েকজন রাখাল গরু আনতে রোকনপুর সীমান্তের বাংলাদেশ পিলার নং ২১৯ অতিক্রম করে। এসময় বিএসএফ গুলি করলে ঘটনাস্থলেই শাহলাল মারা যায়। গুলিবিদ্ধ হন নূহ। সহযোগীরা নিহত ও আহতকে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে নিয়ে আসে।

পরে গোমস্তাপুর-১৬ বিজিবির রোকনপুর বিওপির সদস্যরা নিহত শাহলালের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বিজিবির রোকনপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মির্জা আতাউর রহমান জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে চিঠি পাঠিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

আরবের সঙ্গে বসতে রাজি কাতার, মধ্যস্ততা করছে কুয়েত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ