বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বাংলাদেশের প্রথম সরকার প্রধান হিসেবে কাল সুইডেন যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের আমন্ত্রণে তিন দিনের দ্বিপক্ষীয় সফরে মঙ্গলবার সুইডেনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুইডেনে বাংলাদেশের কোন সরকার অথবা রাষ্ট্রপ্রধানের এটিই হবে প্রথম দ্বিপাক্ষিক সফর।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, সফরকালে দুই নেতার শীর্ষ বৈঠক শেষে বাংলাদেশ-সুইডেন দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করে একটি যৌথ ইশতেহার কিংবা ঘোষণাপত্র সই হতে পারে।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য সহযোগিতা জোরদারে সুইডেন-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (এসবিবিসি) এবং নর্ডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এনসিসিআই, ঢাকা) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে।

মাহমুদ আলী বলেন, এই সফর দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশ ও সুইডেনের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (এজেন্ডা ২০৩০) অর্জন এবং দুই দেশের মধ্যে অভিবাসন, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবেলার মতো ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সফরে ইউরোপ ও বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী সুইডিশ প্রধানমন্ত্রী স্তেফান লোকভেনের সঙ্গে বৈঠকে অংশ নেবেন এবং সুইডেনের রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি পৃথকভাবে সুইডেনের উপ-প্রধানমন্ত্রী ভারপ্রাপ্ত স্পিকার, বিচার ও অভিবাসন মন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

এছাড়া শেখ হাসিনার সফরকালে সুইডিশ বিভিন্ন কোম্পানি ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন। শেখ হাসিনা বাংলাদেশ-সুইডেন বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের বৈঠকে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী সফরকালে ৪৭ সদস্যের উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। সুইডেনে তিনদিনের দ্বিপক্ষীয় সফর শেষে তিনি ১৬ জুন ঢাকার উদ্দেশে স্টকহোম ত্যাগ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং পররারাষ্ট্র সচিব শহিদুল হক উপস্থিত ছিলেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ