বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে সহায়ক সরকারের বিধান নেই‌

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে সহায়ক সরকারের বিধান নেই।
শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিআরটিএ ও স্থানীয় প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সহায়ক সরকারের বিধান পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে নেই। বিএনপি এ নামে যে আন্দোলনের হুমকি দিচ্ছে জনগণ তাদের সাথে নেই। মওদুদ আহমেদ আইনমন্ত্রী ছিলেন। সর্বোচ্চ আদালতের রায়ে তাকে বাড়ি ছাড়তে হয়েছে, এখানে সরকারের কোনো হাত নেই। এখন তিনি আদালতের রায় মানেন না। বিএনপি ক্ষমতায় গেলে আইনের শাসন কতটুকু প্রতিষ্ঠিত হবে এতেই বোঝা যায়।
দলীয় মনোনয়নের ব্যাপারে তিনি বলেন, বিভিন্ন জরিপে জনগণের নিকট অগ্রহণযোগ্য কোনো ব্যক্তিকে আগামী নির্বাচনে মনোনয়ন দেয়া হবে না।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সওজ-কুমিল্লার অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহাব উদ্দিন, নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলামুর রহমান, হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার পরিতোষ ঘোষ, বিআরটিএ-কুমিল্লা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) মো. নুরুজ্জামান, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপালী মন্ডল প্রমুখ।
ওবায়দুল কাদের বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে পচনশীল ও রপ্তানিযোগ্য গার্মেন্টস পণ্যবাহী যানবাহন ব্যতীত সকল প্রকার কাভার্ডভ্যান, ট্রাক, লরিসহ ভারী যানবাহন চলাচল ঈদের আগে ও পরে ৩ দিন করে বন্ধ থাকবে। মহাসড়কে মোটরসাইকেলে হেলমেটবিহীন ও দুইজনের অধিক ব্যক্তির চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন।
এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ