বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

প্রধানমন্ত্রীর সম্মানে রাষ্ট্রপতির ইফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বৃহস্পতিবার বঙ্গভবনে প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রী, সংসদ সদস্য, বিদেশী কূটনৈতিক, বিশিষ্ট নাগরিক এবং উচ্চ পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সম্মানে ইফতারের আয়োজন করেন।

বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এই ইফতারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এবং সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ যোগ দেন। রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম এবং পরিবারের অন্যান্য সদস্যরাও ইফতারে অংশ নেন।

এর আগে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতি হামিদ তাঁকে স্বাগত জানান। ইফতারে মন্ত্রিপরিষদের সদস্য, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিদেশি কূটনীতিক, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, অ্যাটর্নি জেনারেল, সরকারি বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্য, আইনজীবী, সম্পাদক ও সিনিয়র সাংবাদিক, বিশিষ্ট নাগরিক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা যোগ দেন।

বঙ্গভবনে ইফতারের আগে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী, পাশে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ইফতারের বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের কুশল সম্পর্কে খোঁজখবর নেন।

ইফতারের আগে দেশ ও জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের সদস্য এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারীদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ সাইফুল কবির মোনাজাত পরিচালনা করেন। খবর বাসস।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ