বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

আল্লামা আহমদ শফীকে দেখতে গেলেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আজ রাজধানীর গেণ্ডারিয়ার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন হেফাজত ইসলামের আমির আল্লামা আহমেদ শফীকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। দলের ভাইস চেয়ার‌ম্যান মীর নাছির তার সঙ্গে ছিলেন।
বৃহস্পতিবার দুপুর দেড় টার দিকে তিনি হাসপাতালে যান। হেফাজতে ইসলামের নেতারা ফখরুল ইসলামকে স্বাগত জানান। হাসপাতালে অবস্থানকালে মির্জা ফখরুল চিকিৎসকদের কাছে আল্লামা আহমেদ শফীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন।
চিকিৎসকরা তাকে জানান, গত ৬ মে ভর্তির সময়ের তুলনায় তিনি এখন ভালো আছেন। ৯৫ বছর বয়সি আল্লামা আহমেদ শফী বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত।
উল্লেখ্য, গত ৬ মে হেফাজত ইসলামের আমীর আল্লামা আহমেদ শফী অসুস্থ হয়ে পড়লে হেলিকপ্টারযোগে ঢাকার ধুপখোলার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
পরে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, আল্লামা শফী সাহেব অত্যন্ত অসুস্থ। এই হাসপাতালে আইসিইউতে আছেন। আমরা দেখতে গিয়েছিলাম। চিকিৎসকরা বলেছেন, এখানে আসার পর অবস্থা কিছুটা উন্নতি করছে। তবে সময় লাগবে। আমরা আশা করছি, তার অবস্থার উন্নতি হবে এবং তিনি সুস্থ হয়ে উঠবেন ইনশা আল্লাহ।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ