বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

মওদুদের বাড়ির সামনে খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে দেখতে রাজউক-এর দখলে নেওয়া তার ‘বাড়ি’র সামনে গেছেন।

বুধবার রাত আটটার দিকে তিনি গুলশানের ১৫৯ নম্বর বাড়িটির সামনে যান।

খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির জানান, বুধবার (৭ জুন) সন্ধ্যার দিকে বসুন্ধরার একটি হলে ইফতার শেষ করে গুলশানের যে বাড়ি থেকে ব্যারিস্টার মওদুদ আহমদকে উচ্ছেদ করা হয়েছে, সেই বাড়ির সামনে যান খালেদা জিয়া।

এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপিপন্থী বুদ্ধিজীবী মাহফুজউল্লাহ, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।

এসময় খালেদা জিয়া মওদুদের সঙ্গে কথা বলেন। কিভাবে বাড়ি থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং নতুন কোন বাসায় তিনি উঠেছেন, এসব ব্যাপারে কথা বলেন খালেদা জিয়া।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘মওদুদ আহমদকে বাড়ি থেকে উচ্ছেদ জঙ্গি আচরণ। কোনও ধরনের নোটিশ ছাড়া মুক্তিযুদ্ধের একজন সংগঠক, ভাষা সৈনিক এবং একজন সিনিয়র আইনজীবীর সঙ্গে এমন আচরণের নিন্দা জানানোর ভাষা জানা নেই।’

এর আগে বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত এক ইফতার মাহফিলে খালেদা জিয়া বলেন, ‘মওদুদ আহমদ ৩০ বছর ধরে এই বাড়িতে বসবাস করছেন। তাকে আজ  (বুধবার) বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আমাকেও বাড়ি থেকে বের করে দিয়েছিল সরকার।’

খালেদা জিয়া বলেন, ‘জনগণ সব দেখছে, আজকে আমাদের যারা বাড়ি থেকে বের করে দিয়েছে, তাদেরকেও একদিন এক কাপড়ে বাড়ি ছাড়তে হবে।’

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ