শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা  এবার ৪০৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

টেকনাফে সাড়ে ৯৯ হাজার ইয়াবাসহ মিয়ানমারের ২ নাগরিক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কক্সবাজারের টেকনাফ থেকে ৯৯ হাজার ৪৫১টি ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

টেকনাফের দমদমিয়ার নাফনদীর মোহনায় বুধবার ভোরে (৭জুন) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, মিয়ানমারের আকিয়াব জেলার মংডু শহরের আছিক্কা পাড়ার মৃত সৈয়দ উল্লাহর ছেলে মোহাম্মদ জাকির (৩১), মৃত আবুল মিয়ার ছেলে আবদুর রহমান (৫২)।

বিজিবির টেকনাফ ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আরিফুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টহলদল ওই স্থানে অভিযান চালান। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় মিয়ানমারের দুই নাগরিককে আটক করা হয়। আটকদের ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা করে টেকনাফ থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ