শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা  এবার ৪০৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

পটুয়াখালিতে নামাজ পড়তে বলায় চাচাকে পিঠিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পটুয়াখালীর বাউফলে  ভাতিজাকে নামাজ আদায় করতে বলায় চাচাকে পিটিয়ে হত্যা করেছে ভাতিজা।

রোববার রাতে সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামে এ ঘটনা ঘটে। তবে সোমবার দুপুরে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ৮টায় সেলিম হাওলাদারসহ অনেক মুসল্লি মসজিদে তারাবি নামাজ আদায় করতে আসেন। এ সময় একই বাড়ির সেলিম হাওলাদারের চাচাত ভাই মোস্তফা হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার (২৫) ওই মসজিদে তারাবির নামাজ আদায় করতে আসেন।

অনেকে নির্বাচন আসলে আলেমদের বলে লক্ষ্য রাইখেন, পরক্ষণেই তারা মডার্ন হয়ে যায়: মতিয়া চোধুরী

ভাতিজা সোহাগ ৪ রাকাত নামাজ আদায় করে মসজিদ থেকে যাওয়ার জন্য রওনা দিলে চাচা ভাতিজাকে বাধা দেয়। সেই সঙ্গে চাচা বাকি নামাজ আদায় করে বাড়িতে যাওয়ার পরামর্শ দেন ভাতিজাকে। এতে সোহাগ আপত্তি জানালে চাচা-ভাতিজার মধ্য কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভাতিজা ক্ষিপ্ত হয়ে মসজিদের ভেতরেই চাচা সেলিম হাওলাদারকে উপুর্যপরি কিল-ঘুষি দিতে থাকে।

এতে ঘটনাস্থলেই চাচা সেলিম হাওলাদার অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ