বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ইসলাম নিয়ে কটূক্তিকারীদের ছাড় দেয়া হবে না: শামীম ওসমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আলোচিত সাংসদ শামীম ওসমান বলেছেন, দেশের সংস্কৃতি নষ্ট করতে একটি চক্র কাজ করছে। নারায়ণগঞ্জের কিছু কুশীল রয়েছে, তারা ৪-৫ জন লোক নিয়ে উল্টা পাল্টা কথা বলে অশান্ত করে তুলছে। যারা ইসলাম নিয়ে বেশি কটূক্তি, বাড়াবাড়ি করবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না।

রোববার নারায়ঙ্গঞ্জের সরকারি তোলরাম কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, দেশে কিছু একটা ঘটবে, আর রূপগঞ্জের বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের পর টেনশন আরও বেড়ে গেছে। নারায়ণগঞ্জে হাতেগোনা কয়েকজন সুশীল দাবিদার আছে। এরা সংখ্যায় ২২ জন। এদের একজন বক্তব্য দেয় আর বাকি ২১ জন শুনে। ওই একজন ইসলাম নিয়ে কটূক্তি করে কিছু একটা ঘটাতে চাইছে। এদের বেশির ভাগ মুসলমান হলেও এই উষ্কানিমূলক বক্তব্য দিয়ে দেশে আরও বেশি জঙ্গিবাদ সৃষ্টি করছে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মধুমিতা চক্রবর্তীর সভাপতিত্বে ও ভিপি হাবিবুর রহমান রিয়াদের সঞ্চালনায় এ ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর আমিনুল ইসলাম, শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর জীবন কৃষ্ণ মোদক, হিসাব বিজ্ঞানের বিভাগীয় প্রধান প্রফেসর সোলায়মান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, জিএস আমজাদ হোসেনসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ