বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

সিয়াম সাধনার মাধ্যমে নিজেকে আল্লাহর পথের সৈনিক হিসেবে প্রস্তুত করতে হবে: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ইসলাম এসেছে কল্যাণের ও মুক্তির জন্য। কল্যাণ ও মুক্তিকামিতাই মানুষের কাজ। আত্মশুদ্ধি অর্জনের মহান এ মাসে নিজেকে আল্লাহর রঙ্গে রঙ্গিন করে ইসলামী অনুশাসন কায়েমে ভূমিকা রাখতে হবে। ইসলামের স্বার্থে আজীবন কাজ করার মানসিকতা থাকতে হবে সকলের। যেখানে ইসলাম নেই সেখানে কোন মুমিন-মুত্তাকি থাকতে পারে না, থাকতে পারে না কোন উলামা-মাশায়েখ।

গতকাল সকালে বরিশালের চরমোনাই মাদরাসা ময়দানে ১৫ দিনব্যাপী বিশেষ তালিম তারবিয়াতের ৮ম দিনের আলোচনায় পীর সাহেব চরমোনাই উপরোক্ত কথা বলেন।

মূর্তি ধ্বংস করুন নতুবা আপনারা ধ্বংস হয়ে যাবেন: চরমোনাই পীর

তিনি আরও বলেন, লেজুরবৃত্তির রাজনীতি মানুষের আত্মাকে পাপাচারের দিকে ধাবিত করে। তাই ইসলাম বিজয় করার মানসিকতা নিয়ে সকলকে কাজ করার চেষ্টা করতে হবে। শান্তি, মুক্তি ও কল্যাণ পেতে ইসলামের সুমহান আদর্শে ঐক্যবদ্ধ হতে হবে। রমজান মাস পবিত্র কুরআন নাজিলের মাস, ইসলামের প্রতিষ্ঠার মাস, বিজয়ের মাস। মুসলমানের দ্বীন ও দুনিয়ার সমৃদ্ধি, পার্থিব ও আধ্যাত্মিক উন্নতি, দৈহিক ও মানবিক শ্রেষ্ঠত্ব আর গৌরব ও মর্যাদার অবিস্মরণীয় স্মৃতি বয়ে নিয়ে আসে মাহে রমজান। উন্নত চরিত্র অজর্নের পক্ষে অন্তরায় পাশবিক বাসনার প্রাবল্যকে পরাভূত করত: পাশবিক শক্তিকে আয়ত্ত্বাধীন করা হচ্ছে সিয়ামের তাৎপর্য। কুরআন নাজিলের মহান এ মাসে কুরআনী শাসন প্রতিষ্ঠায় সকলকে কাজ করতে হবে।

এ সময় তিনি নির্ধারিত সময়ের পূর্বে বাংলাদেশ টেলিভিশনে আজান প্রচারের তীব্র নিন্দা জানান এবং এজন্য দায়ী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দাবি করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ