শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

ভারতীয় জাহাজকে শুধু ত্রাণসামগ্রী পৌঁছানোর অনুমতি দেয়া হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস সুমিত্রাকে বাংলাদেশে  শুধু ত্রাণসামগ্রী পৌঁছানোর অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব মোহাম্মাদ খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারতীয় হাইকমিশন থেকে বুধবার (৩১ মে) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে সাগরে ডুবে যাওয়া নৌকা বা ট্রলারের লোকজনকে উদ্ধার কাজে সহযোগিতা করছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস- সুমিত্রা। বর্তমানে ত্রাণ সামগ্রী নিয়ে জাহাজটি চট্টগ্রামের দক্ষিণে অবস্থান করছে। এরই মধ্যে জাহাজটি সাগর থেকে একটি মৃতদেহসহ ৩৩ জনকে উদ্ধার করেছে।

বাংলাদেশের জলসীমায় ভারতীয় নৌ-বাহিনীর তৎপরতা

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব মোহাম্মাদ খোরশেদ আলম বলেন, ‘ভারতীয় কর্তৃপক্ষ মঙ্গলবার (৩০ মে) আমাদের সঙ্গে যোগাযোগ করে। তারা শুধুমাত্র ত্রাণ সাহায্য দেওয়ার অনুরোধ জানালে, আমরা ত্রাণ সামগ্রী পৌঁছানোর অনুমতি দিয়েছি। ঘূর্ণিঝড় ‘মোরা’য় ক্ষতিগ্রস্তদের উদ্ধার কার্যক্রম চালানোর কোনও অনুমতি দেওয়া হয়নি। ’

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ