বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

আইএইএ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সরকারি সফরে অস্ট্রিয়ায় ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) সম্মেলনে যোগদান শেষে আজ সকালে দেশে ফিরেছেন।

আজ বুধবার সকাল সোয়া ৭টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গতকাল সন্ধ্যায় ভিয়েনা থেকে ঢাকার উদ্দেশে ছাড়ে বিমানটি। অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভিয়েনাস্থ জাতিসংঘ অফিসসমূহে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. আবু জাফর প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

প্রধানমন্ত্রী গতকাল মঙ্গলবার ‘আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কারিগরি সহযোগিতা কর্মসূচি : ৬০ বছর পেরিয়ে উন্নয়নে আবদান’ শীর্ষক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী অস্ট্রিয়ান ফেডারেল চ্যান্সেলর ক্রিশ্চিয়ান কের্ন এবং অস্ট্রিয়ান ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যানডার বিলেনের সঙ্গে বৈঠক করেন।

প্রধানমন্ত্রীর আইএইএ মহাপরিচালক ইয়োকিয়া আমানের সঙ্গেও তাঁর অফিসে বৈঠক করেছেন।

আনুষ্ঠানিক আলোচনা শেষে বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি)-এর একটি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়।

এর আগে সোমবার প্রধানমন্ত্রী অস্ট্রিয়ার রাজধানীর গ্র্যান্ড হোটেলে প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত একটি অনুষ্ঠান এবং ইফতারে যোগ দেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ