বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

সংসদে বাজেট অধিবেশন শুরু, পাস হবে ২৯ জুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দশম জাতীয় সংসদের ষোড়শ ও বাজেট অধিবেশন শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

আগামী ১৩ জুলাই পর্যন্ত এ অধিবেশন চলবে বলে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

এই অধিবেশনেই বৃহস্পতিবার (১ জুন) ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রীর বাজেট পেশের পর তা পাস হওয়ার আগ পর্যন্ত সংসদ সদস্যরা নতুন অর্থবছরের আর্থিক প্রস্তাবের ওপর আলোচনা করবেন। আগামী ২৯ জুন বাজেট পাস করার কথা।

অধিবেশনের শুরুতে স্পিকার সব সংসদ সদস্যসহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বাজেটেরে ওপর সংসদ সদস্যদের অর্থবহ আলোচনা করার আহ্বান করেন।

তিনি বলেন, ‘বাজেট অধিবেশন খুব গুরুত্বপূর্ণ। আমি আশা করি, সরকারি ও বিরোধী দলের মাননীয় সংসদ সদস্যরা সরকারি আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সুচিন্তিত মতামত দিয়ে বাজেটকে আরও বাস্তবমুখী করতে আলোচনা করবেন।’

এরপর স্পিকার চলতি অধিবেশনের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন। সংসদের চলমান অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, শামুসল হক টুকু, মাহবুব আলী, রুহুল আমিন হাওলাদার ও ফজিলাতুন নেসা বাপ্পি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ