বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা 

গরু রক্ষায় মোদির আইন মানতে বাধ্য নই: মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গো-রক্ষায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের করা আইন মানবেন না পশ্চিমবঙ্গ। সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।।

পশ্চিমবঙ্গের প্রশাসনিক কার্যালয় নবান্নে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে মমতা বলেন, “একতরফাভাবে আইন বানাচ্ছে কেন্দ্র। আমরা এই আইন মানি না। মানতে বাধ্য নই।”

এ ছাড়া সাংবাদিকদের সামনে মোদির গো-রক্ষা বিষয়ে নানা ক্ষোভের কথাও জানান মমতা।

তিনি বলেন, “কে কী খাবে, তা কি ওরা ঠিক করে দেবে নাকি? কোথায় কী কেনাবেচা হবে, তাও ঠিক করছে ওরা। এটা কখনই হতে পারে না।”

মমতা আরো বলেন, কেন্দ্র অসাংবিধানিক সিদ্ধান্ত নিচ্ছে। এ আইন আমরা মানি না। মানতে বাধ্য নই।

ওই সংবাদ সম্মেলন থেকে সরাসরি কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, “সীমা লঙ্ঘন করছে কেন্দ্র, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভাঙতে দেবো না।”

তিনি আরো বলেন, “রাজ্যের এখতিয়ারে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। যুক্তরাষ্ট্রীয় কাঠামো যেন মেনে চলে কেন্দ্র। সংবিধান সম্প্রীতির কথা বলে। যা যেন কখনোই না ভাঙে।

সুত্র: আনন্দবাজার পত্রিকা

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ