বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

গরিব-দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করবেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে গরিব-দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা থেকে এই বিতরণ পর্ব শুরু হবে রাজধানীর ধানমণ্ডির সুগন্ধা কমিউনিটি সেন্টার থেকে। রাত দুইটার দিকে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং-এর কর্মকর্তা শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে সকাল সাড়ে ১০টায় গুলশানের বাসভবন থেকে চন্দ্রিমা উদ্যানে শায়িত জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন খালেদা জিয়া। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে মোনাজাত করে খাদ্যসামগ্রী বিতরণে বের হবেন।

শায়রুল কবির খান জানান- রাজধানীর ধানমণ্ডি, কলাবাগান, আজিমপুর, চকবাজার, নবাবপুর, বংশাল, সুত্রাপুর, দয়াগঞ্জ, শ্যামপুর, জুরাইন, কদমতলী, ধোলাইপাড়, কমলাপুর রেলস্টেশন, খিলগাঁও, শাহজাহানপুর, মতিঝিল, পল্টন, বিজয়নগর, ও হাতিরপুল এলাকায় গরিবদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। বর্ণিত এলাকাগুলোর দায়িত্বশীল বিএনপি নেতাদের সঠিক সময়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে

এদিকে চেয়ারপারসনের নির্দেশ মোতাবেক দলের নেতাকর্মীদের ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোরআহবান জানিয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীল। ফখরুল বলেন, ‘নিজেরা (নেতাকর্মীরা) সতর্ক থেকে সর্বসাধারণের পাশে দাঁড়াতে হবে।গরিব-দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করবেন

দলীয় সূত্র জানায়, ইতোমধ্যে চট্টগ্রাম বিভাগীয় নেতাদের সঙ্গে আলোচনা করেছেন বিএনপির সিনিয়র নেতারা। পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নেতাকর্মীদের সতর্ক থেকে সাধারণের পাশে থাকতে বলা হয়েছে। মোরা’র আঘাতের পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বিএনপি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ