বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ছাত্র ইউনিয়ন সম্পাদক লিটন নন্দীসহ ৪ জনের জামিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে বিক্ষোভকালে গ্রেফতার হওয়া বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ চারজনের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকা মহানগর হাকিম এ কে এম মাইনউদ্দিন সিদ্দিকী শুনানি শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে শনিবার তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

অন্যদিকে লিটন নন্দীসহ চারজনের আইনজীবীরা জামিনের আবেদন করেন।

পরে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার ওই চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে রোববার জামিন শুনানির দিন ধার্য করেন।

গ্রেফতারকৃত অপর তিনজন হলেন- বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা কলেজ শাখার সভাপতি মোরশেদ আলীম, লালবাগ থানার সাংগঠনিক সম্পাদক আল-আমীন হোসেন জয় ও উদীচীর সম্পাদকমণ্ডলীর নেতা আরিফ নুর।

গত বৃহস্পতিবার গভীর রাতে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ ভাস্কর্যটি সরিয়ে নেয়ার কাজ শুরু করে। এর প্রতিবাদে শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। পুলিশ এ সময় কাঁদানে গ্যাস ও জলকামান থেকে জল ছিটিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

ইশা ছাত্র আন্দোলনের ৯ নেতা কর্মী গ্রেফতার; বাদ যোহর বিক্ষোভ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ