বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ইসলামী সমাজ প্রতিষ্ঠায় সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সমাজের সর্বস্তরে ক্রমেই অশান্তির আগুন জ্বলছে। মানুষ বিভিন্নভাবে অশান্তিতে দিনাতিপাত করছে। নৈতিকতা বির্বজিত সমাজ ব্যবস্থা আমাদের যুবসমাজকে চারিত্রিকভাবে ধ্বংস করে দিচ্ছে। ফলে কোথাও সুখ-শান্তি নেই। মানুষ ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণেই অশান্তির কবলে নিপতিত হচ্ছে।

বিশ্বের যেখানে যতটুকু শান্তি আছে তা কেবল ইসলামের জন্যই আছে। ইসলাম মানেই শান্তি। কাজেই ইসলামী সমাজ প্রতিষ্ঠায় সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই  আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে পুরানা পল্টনস্থ আএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ-এর উদ্যোগে সুধীদের সাথে মতবিনিময়কালে প্রদান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, যাদের সম্পদ আছে তাদের সম্পদ ইসলামের স্বার্থেই ব্যবহার করতে হবে। নিজেদের সম্পদ ইসলামের উপকারে না আসলে এ সম্পদের কোন মূল্য নেই। কাজেই ইসলাম প্রতিষ্ঠায় সাহাবায়ে কেরামের নমুনা স্থাপন করতে হবে।

সংগঠনের দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, সহকারি মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আতাউর রহমান আরেফী, আলহাজ্ব আব্দুর রহমান, আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব মুফতি ওয়ালীউল্লাহ, ডা. শহিদুল ইসলাম, এইচ এম সাইফুল ইসলাম, মাওলানা নাযীর আহমদ শিবলী প্রমুখ।

পীর সাহেব চরমোনাই বলেন, মূর্তি অপসারণে কেন প্রধানমন্ত্রীর নির্দেশ মানা হচ্ছে না। প্রধান বিচারপতির খুটির জোর কোথায়? রমজানের আগেই মূর্তি সরাতে হবে। অন্যথায় ১৭ রমজান বদরী চেতনায় ঈমানদার জনতা রাজপথে নেমে আসবে। তিনি বলেন, মূর্তি সামনে নিয়ে জাতীয় ঈদগায় মুসলমানরা নামাজ আদায় করতে প্রস্তুত নয়।

মতবিনিময় সভায় জানানো হয় পবিত্র মাহে রমজান উপলক্ষে আগামী ২৬ মে ২০১৭ শুক্রবার বাদ জুমআ বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে স্বাগত মিছিল অনুষ্ঠিত হবে।

মিম্বার থেকে ধ্বনিত হোক মাতৃভাষা বাংলার শুদ্ধ উচ্চারণ

এসএস/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ