বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

৯৫ ভাগ সন্ত্রাসী হামলার শিকার মুসলিমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ৯৫ ভাগ সন্ত্রাসী হামলার শিকার মুসলিমরা। তিনি বলেন, সন্ত্রাসী হামলার সবচেয়ে বড় শিকার মুসলিমরাই বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরপরাধ মানুষ।

সৌদি আরবের রাজধানী রিয়াদে রবিবার ৫৫টি আরব ও মুসলিম দেশের প্রতিনিধিদের 'আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে' তিনি এ কথা বলেন।

'উগ্রবাদ নির্মূলে' মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, শত্রু নির্মূলে যুক্তরাষ্ট্রের জন্য অপেক্ষা করলে চলবে না। তাদেরই নেতৃত্ব দিতে হবে। যেসব রাষ্ট্রের নেতারা 'উগ্রবাদের বিরুদ্ধে' লড়াই করবেন, যুক্তরাষ্ট্র তাদের পাশে দাঁড়াতে প্রস্তুত।

এদিন 'উগ্রবাদ নির্মূলে' মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে জোট গঠনের বিষয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এই যুদ্ধ শুভ আর অশুভর মধ্যে। এটা কোনো ভিন্ন বিশ্বাস, গোষ্ঠী কিংবা সভ্যতার মধ্যে লড়াই নয়।

আরব সামিটে মুসলিম বিশ্ব সম্পর্কে যা বললেন ট্রাম্প


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ