শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

গুলশান কার্যালয়ে তল্লাশি অশনি সংকেত; স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি মির্জা ফখরুলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তল্লাশি'র ঘটনাকে বেআইনি এবং গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা  ফখরুল ইসলাম আলমগীর।

এই ঘটনার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রবিবার দুপুরে পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

এই ঘটনাকে দেশের ইতিহাসের কলঙ্কজনক ঘটনা উল্লেখ করে তিনি বলেন, অতীতে বিএনপির কার্যালয়ে তল্লাশি চালানো হলেও কখনো দলীয় প্রধানের কার্যালয়ে এভাবে 'বেআইনিভাবে তল্লাশি' করা হয়নি। এই সরকার তা করে একটি কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছে।

ফখরুল বলেন, বিএনপি যখন 'ভিশন ২০৩০' দিয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির দিকে যাচ্ছে তখন চেয়ারপারসনের কার্যালয়ে অভিযান গণতন্ত্রের জন্য অশনি সংকেত। তাই চেয়ারপারসনের কার্যালয় তল্লাশির সম্পূর্ণ দায় স্বরাষ্টমন্ত্রীকে নিতে হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি।

এ সময় কোনো ভবন বা কার্যালয় তল্লাশির ক্ষেত্রে আইনি যে নিয়ম মানা উচিত, তা মানা হয়নি বলে ব্যাখ্যা দেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়শনের সভাপতি এ্যাড. জয়নাল আবেদিন।

তিনি বলেন, আইনের ১০৩ ধারা এবং ৯৬ ধারা মেনে তল্লাশি করা হয়নি। ভবন তল্লাশির আগে ভবনের মালিক বা দায়িত্বরত ব্যক্তির কাছে নোটিশ পাঠাতে হয়। কিন্তু প্রশাসন তা না করে অন্যায়ভাবে তালা ভেঙে ভবনে ঢুকেছে। তারা আদালতের সঠিক নির্দেশনা মানেনি।

এ বিষয়ে সিনিয়র আইনজীবীদের সঙ্গে আলোচনা করে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান অ্যাডভোকেট জয়নাল আবেদিন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ