বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

সাংবাদিকদের উপর নজরদারি গণতান্ত্রিক সরকারের কাজ নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে সাংবাদিকদের ওপর নজরদারির নির্দেশনার সমালোচনা করে বলেছেন, এটা ‘একদলীয় সরকারের বাকশালী আচরণের’ বর্হিপ্রকাশ।

আজ শুক্রবার স্বাধীনতা ফোরামের মানববন্ধন কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, “সাংবাদিক ও গণমাধ্যম গণতন্ত্রের একটি মূল ভিত্তি। তাদের স্বাধীনতাকে আজকে বাংলাদেশে সঙ্কুচিত করা হয়েছে। আজকে সত্য উচ্চারণ বন্ধ করেছে, মিডিয়ার ওপর স্বঘোষিত নিয়ন্ত্রণ জারি করেছে। এখন তাদের চলাচলের ওপরে নজদারি করছে। এটা কোনো গণতান্ত্রিক সরকার করে না। ”

বিদেশে গিয়ে বাংলাদেশের সাংবাদিকরা ‘দেশের স্বার্থবিরোধী কোনো তৎপরতায় লিপ্ত আছে কি না’ সে বিষয়ে নজরদারির নির্দেশ দিয়ে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের মিশনগুলোতে একটি সার্কুলার পাঠানোর খবর বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে আসে। এরপর এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ওইদিনই  সাংবাদিকদের বলেন, ওই সার্কুলারে কী লেখা হয়েছে তা তিনি দেখবেন।

 

এ সময় বরকত উল্লাহ বুলু, খায়রুল কবির খোকনসহ বিএনপির কারাবন্দি নেতাদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহর সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা শিরিন সুলতানা, এবিএম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ, ফরিদা ইয়াসমীন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ