বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

খন্দকার মোশাররফের গাড়ি বহরে হামলা, উদ্ধার করলেন সুবিদ আলী ভূইঁয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : একজন কর্মীর মায়ের কুলখানিতে অংশ নিতে যাওয়ার সময় কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। আর তাকে এ সময় উদ্ধার করেন আওয়ামী লীগের এমপি মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়া।

আজ শুক্রবার দুপুরে পেন্নাই-মতলব সড়কে উপজেলার পালেরবাজারের কাছে এ হামলার ঘটনা ঘটে। এ সময় গাড়িবহরের তিনটি গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানা যায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনর পেন্নাই-মলতর সড়কে  পালেরবাজারের নিকট গাড়িবহরটি পৌঁছালে একদল লোক গাড়িবহরের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। তারা বহরের তিনটি গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে  প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়া এমপি পাশের আরেকটি অনুষ্ঠানের যাওয়ার সময় তাকে উদ্ধার করে বিটেশ্বরে নিয়ে আসেন।

এ ব্যাপারে দাউদকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক ভিপি জাহাঙ্গীর আলম বলেন, "মোশাররফ স্যারের গাড়িবহর নিয়ে একটি কুলখানিতে যাওয়ার সময় পালেরবাজারের নিকট একদল সন্ত্রাসী অচমকা এসে গাড়িবহরের ওপর হামলা  চালায়। তারা বহরের তিনটি গাড়ির গ্লাস ভাঙচুর করে। পরে তিনি বিটেশ্বরে এক কর্মী সমাবেশে যোগ দেন। "

মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়া এমপির ব্যক্তিগত সহকারী সালামত প্রধান বলেন, "সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ সাহেব গাড়িবহরে বিক্ষুব্ধ জনতা হামলা চালায়। খবর পেয়ে আমাদের স্যার দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওনাকে উদ্ধার করে নিয়ে আসেন। "

দাউদকান্দি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, "সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ সাহেবের গাড়িবহরে হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যাওয়ার আগেই বিক্ষুব্ধ লোকজন চলে যায়। পরে তিনি নিরাপদে কর্মসূচি পালন করেন। "

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ