শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

চার দিন পর ইসলামী শ্রমিক আন্দোলন নেতার লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জামালপুরের নুরুন্দি এলাকার ইটাইল খাল থেকে আজ মঙ্গলবার সকালে ইসলামী শ্রমিক আন্দোলন নেতা আব্দুল হকের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি গত ১২ মে রাতে নিজ এলাকা থেকে নিখোঁজ হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামী শ্রমিক আন্দোলন জামালপুর জেলা শাখার সহসভাপতি আব্দুল হক গত ১২ মে শুক্রবার রাতে নিজ এলাকা থেকে নিখোঁজ হন।

এ ঘটনার চার দিন পর আজ মঙ্গলবার সকালে নুরুন্দি এলাকার ইটাইল খালের পানিতে তার লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

ইসলামী শ্রমিক আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি ডা. সৈয়দ ইউনুস আহমদ জানান, “কোনো অজ্ঞাত দুর্বৃত্তরা ইসলামী শ্রমিক আন্দোলন নেতা আব্দুল হককে অপহরণ করে হত্যা শেষে লাশ পানিতে ডুবিয়ে রেখেছে। এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেলে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ আহবান করা হয়েছে।

জামালপুর সদর থানার ওসি নাসিমুল ইসলাম জানান, ইটাইল খাল থেকে আব্দুল হকের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে থাকা পোশাকের পকেট থেকে নগদ এক লাখ টাকাও উদ্ধার করা হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এ নৃশংস হত্যার প্রতিবাদ করে বলেছেন, দেশে আশঙ্কাজনক হারে গুম, খুনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা বলতে কিছু নেই। যত্রতত্র গুম ও খুন জনমতে ভয়ভীতি সৃষ্টি করছে।

প্রচলিত জোট-মহাজোটে ইসলামের কোন ক্যলাণ নেই: মুফতি সৈয়দ ফয়জুল করীম

মূর্তি একটি নির্দিষ্ট ধর্মের প্রতীক: মুফতি ফয়জুল করীম

তিনি বলেন, গুমের সেই ধারাবাহিকতায় জামালপুরে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা আবদুল হককে গুম করে ৫দিন পর তার লাশ ফেলে যায়। এ ধরনের ঘটনায় আমরা বাকরুদ্ধ ও মর্মাহত। এর প্রতিবাদ জানানোর ভাষা জানা নেই। খুনিরা খুন করে পার পেয়ে যাওয়ার কারণেই এধরনের ঘটনা ঘটেই চলছে। অবিলম্বে মাওলানা আব্দুল হকের খুনিদের গ্রেফতার করে বিচার করতে হবে। না হলে পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে সারাদেশে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ