শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফের প্রকাশ্যে খোলা হলো শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স, মিলল বিপুল অর্থ ও স্বর্ণ-রূপা ৪৮ ঘণ্টার মধ্যে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা  দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ৭, আহত ৩ দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

মা-বাবা কাজে, পানিতে ডুবল ৪ শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মা বাবা চোখের আড়ালে থাকায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুটি স্থানে পানিতে ডুবে  ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল রোববার উপজেলার চর গোপালপুর ও আমতলী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, কোটালীপাড়া উপজেলার চর গোপালপুর গ্রামে বাড়ির উঠানে বসে থালা-বাসন ধুচ্ছিলেন এক নারী। এ সময় তাঁর অলক্ষে  দুই যমজ ছেলে মোহাম্মাদুল্লাহ (২) ও আব্দুল্লাহ (২) খেলতে খেলতে বাড়ির পাশে খালে পড়ে যায়। পরে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন খাল থেকে ওই দুই শিশুকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, আমতলী গ্রামের লিটন মিয়া ও আওলাদ মিয়ার স্ত্রীরা তাদের ছেলেদের সঙ্গে নিয়ে ঈদগাহে ধান শুকাতে যায়। এ সময় শিশু দুটিকে রেখে ধান শুকাতে ব্যস্ত হয়ে পড়ে তারা। একপর্যায়ে লিটন মিয়ার ছেলে মোস্তাকিম (৫) ও আওলাদ মিয়ার ছেলে তৌকির (৫) খেলতে খেলতে সবার অগোচরে ঈদগাহের পাশেই আমতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমানের পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন পুকুর থেকে ওই দুই শিশুকে উদ্ধার করে। এর পর কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  প্রেমানন্দ মণ্ডল ও কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভারতের কমিউনিটি সেন্টারের দেয়াল ধসে ২৬ জনের মৃত্যু


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ