মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের নিকটবর্তী নর্দার্ন স্টেট পার্কওয়েতে দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত এবং একজন আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার ভোর ৫টায় তাদের প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে হতাহতের এ ঘটনা ঘটে বলে নিউ ইয়র্কের টহল পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- রায়হান ইসলাম (২৮), মো. ডি আলম (৬১) ও আতাউর রহমান দুলাল (৩৪)। এ ঘটনায় গুরুতর আহত এ. মোল্লাকে (৩৬) স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহতরা সবাই নিউ ইয়র্কের কুইন্সের বাসিন্দা। তারা সবাই গাড়িতে করে কর্মস্থল লং আইল্যান্ডে যাচ্ছিলেন রায়হান গাড়িটি চালাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ