রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
সাপের কামড়ে মাদরাসা ছাত্রের মৃত্যু গাজীপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল সৎ কর্মকর্তা না থাকলে জাকাতব্যবস্থাও সংকটে পড়বে: মাওলানা ইউসুফী বিএনপি নিয়ে আমার বক্তব্যটা ‘স্লিপ অব টাং’: এমপি হানজালা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল

তুরস্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ২৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মারমারিসের কাছে পর্যটক বহনকারী একটি যাত্রীবাস নিয়ন্ত্রণ হারিয়ে পর্বত থেকে নিচে পড়ে ২৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু ও আল-জাজিরা।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শনিবার তুর্কি পর্যটকদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ১৫ মিটার নিচে পড়ে এবং একটি প্রাইভেটকারকে আঘাত হানে। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

খবরে বলা হয়, নিহতদের অধিকাংশ নারী ও শিশু। চালকের ভুলে এ ঘটনা ঘটেছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়।

মুগলা প্রদেশের গভর্নর আমির চিচেক বলেছেন, ‘ভয়াবহ’ এ দুর্ঘটনায় বাসটির ২০ যাত্রী নিহত ও ১১ জন গুরুতর আহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে তিনি জানান।

প্রদেশের ডেপুটি গভর্নর কামিল কোতেন জানিয়েছেন, রাস্তার পাশের রেলিং ভেঙে বাসটি ৫০ ফুট নীচে আরেকটি রাস্তার উপর দিয়ে চলমান একটি গাড়ির উপর পড়ে যায়। এ সময় ওই গাড়ির তিন যাত্রীও নিহত হয়। ওই তিনজনসহ এ দুর্ঘটনায় মোট ২৪ জনের মৃত্যু হয়েছে বলে কোতেন জানান।

চিচাক জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির ব্রেক ঠিকমতো কাজ না করায় এটি রেলিং ভেঙে রাস্তা থেকে ছিটকে পড়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান।

টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, দুমড়ে মুচড়ে যাওয়া হলুদ রঙের একটি বাস রাস্তার পাশে পড়ে আছে এবং এর কাছে কাপড় দিয়ে সারিবদ্ধ লাশ রেখে দেয়া হয়েছে। চীন সফররত তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছেন এবং এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলে রাষ্ট্র-নিয়ন্ত্রিত বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ