শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

আজ বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে রাজধানীতে আওয়ামী লীগ ও তার অন্যান্য সহযোগী সংগঠনগুলো দোয়া-মিলাদ ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে।

এছাড়া, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, এম এ ওয়াজেদ ফাউন্ডেশন, মহাজোটের শরীক দলসমূহ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন বিজ্ঞানীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি, ফাতেহ পাঠ ও জিয়ারত, স্মৃতিচারণ, মিলাদ মাহফিল ও গরিবদের মাঝে খাবার বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।

প্রয়াত বিজ্ঞানীর ভাতিজা ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম জানান, মঙ্গলবার সকালে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে লালদীঘির ফতেহপুরে জয়সদনে তার (ওয়াজেদ মিয়া) কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হবে। এরপর সকালে জয়সদন প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের পর গরীবদের মাঝে খাবার বিতরণ করা হবে। বিকালে উপজেলা সদরে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন এবং মহাজোটের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

[caption id="" align="alignnone" width="502"]বিয়ের পর ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনা বিয়ের পর ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনা[/caption]

এদিকে, রংপুর জেলা আওয়ামী লীগ, অঙ্গ সংগঠন, ড. ওয়াজেদ মিয়া

ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে সকাল ৯টায় তার সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। বাদ জোহর রংপুর নগরীর কেরামতিয়া মসজিদ ও কোর্ট জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায় রংপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ড. ওয়াজেদ মিয়ার স্মরণে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

দিবসটি পালনে ড. ওয়াজেদ স্মৃতি সংসদও নানান কর্মসূচি হাতে নিয়েছে। সকালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ড. ওয়াজেদ মিয়ার জীবনালেখ্যর উপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ড. ওয়াজেদ মিয়া ফাউন্ডেশন ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় তার মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।

উল্লেখ্য, বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী বিজ্ঞানী ওয়াজেদ মিয়া ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলায় ফতেপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম আবদুল কাদের মিয়া ও মাতা মরহুমা ময়জান নেছার সন্তান ড. ওয়াজেদ মিয়া এলাকায় ‘সুধা মিয়া’ নামেই পরিচিত ছিলেন। ১৯৬৭ সালের ১৭ নভেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ডের পর দীর্ঘ সাত বছর নির্বাসিত জীবন কাটান। তিনি ২০০৯ সালের ৯ মে মারা যান।

 এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ