মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

ফিলিস্তিনি তরুণীকে গুলি করে হত্যা করল ইসরাইলি সেনারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরাইলি পুলিশের ওপর ছুরি দিয়ে হামলার অভিযোগে এক তরুণিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সৈন্যরা।পূর্ব জেরুজালেম আল-কুদসে এই ঘটনা ঘটে।

ইসরাইলি পুলিশের একজন মুখপাত্র দাবি করেছেন, ওই ফিলিস্তিনি তরুণী দামেস্ক গেট-এর প্রবেশমুখে চাকু হাতে ইসরাইলি পুলিশ কর্মকর্তাদের নিকটবর্তী হতে চাইলে তাকে হত্যা করা হয়। কথিত ওই হামলা প্রচেষ্টায় কোনো ইসরাইলি পুলিশ আহত হননি বলেও তিনি জানান।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ১৬ বছর বয়সি ওই কিশোরীর পরিচয় প্রকাশ করেছে। এটি বলেছে, ফাতিমা আফিফ আব্দুর রহমান হিজেজি ছিলেন রামাল্লাহর নিকটবর্তী কুয়ারাত বানি জেইদ গ্রামের অধিবাসী।

এর আগে গত মাসের শেষ দিকে পশ্চিম তীরের আল-খলিল (হেবরন) শহর থেকে ইহুদিবাদী সেনারা ২৩ বছর বয়সি এক ফিলিস্তিনি নারীকে আটক করে। ইসরাইলি সেনারা দাবি করে ওই নারী তাদের ওপর হামলা চালাতে গিয়েছিলেন। ওই ঘটনায়ও কোনো ইসরাইলি সেনা আহত হয়নি।

সংবাদদাদাতরা বলছেন, নিরীহ ফিলিস্তিনি নাগরিকদের নির্বিচারে হত্যা করার অজুহাত হিসেবে ছুরিকাঘাতের প্রচেষ্টার অভিযোগ আনছে দখলদার ইসরাইলি সেনারা।

২০১৫ সালের আগস্টে পূর্ব জেরুজালেম আল-কুদসে অবস্থিত মুসলমানদের প্রথম কেবল মসজিদুল আকসায় ফিলিস্তিনিদের প্রবেশাধিকারের উপর সীমাবদ্ধতা আরোপ করার পর ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা বেড়ে যায় যা এখনো অব্যাহত রয়েছে।

[বন্দী পিতার উদ্দেশ্যে ফিলিস্তিনি মেয়ের আবেগঘন চিঠি]

[ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে: মাসুদ বিন মোমেন]

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ