শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৮ ফাল্গুন ১৪৩২ ।। ৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
অনুভূতি বুঝতে দুদিন রোজা রেখেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো আজকের স্বর্ণের দাম: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ সর্বত্র বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে :পীর সাহেব চরমোনাই ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে? উলামা মাশায়েখ ও মাদরাসার ছাত্রদের সম্মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইফতার মাহফিল  খতমে নবুওয়াত বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী

হাওর এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বন্যাকবলিত হাওর এলাকা পরিদর্শন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  আজ সুনামগঞ্জ যাচ্ছেন। তিনি হাওর অঞ্চলের বন্যা পরিস্থিতি দেখতে উত্তর-পূর্বাঞ্চলীয় সুনামগঞ্জ জেলার বন্যাকবলিত হাওর ঘুরে দেখবেন।

সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, “প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টায় শাল্লা উপজেলা সদরে এসে পৌঁছবেন। তিনি শাল্লায় পৌঁছে উপজেলার পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং এরপর বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন।

প্রধানমন্ত্রী বিকেলে রাজধানীতে ফিরবেন।

কয়েক দিনের টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় উত্তর-পূর্বাঞ্চলের ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। ফলে এলাকার উঠতি বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েক লাখ কৃষকের জীবিকা ঝুঁকির মধ্যে পড়েছে।

বন্যায় সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা এবং ব্রাক্ষণবাড়িয়া জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে।

ধর্মশিক্ষা ও ধর্মচর্চার স্বাধীনতা নিশ্চিত করা গণতান্ত্রিক রাষ্ট্রেরই দায়িত্ব 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ