শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

‘নির্বাচনে বিএনপি এলেই জঙ্গি হামলা কমবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “আগামী নির্বাচনে বিএনপি অংশ নিলে দেশে জঙ্গি হামলার আশঙ্কা কমে যাবে।”

সরকার কৃতিত্বের সাথে দেশে জঙ্গি তৎপরতার মোকাবেলা করছে উল্লেখ করে তিনি বলেন, “পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী জঙ্গি নির্মূলে সব সময় সর্তক অবস্থায় রয়েছে। জঙ্গিরা আগের চেয়ে অনেক দুর্বল হলেও সম্পূর্ণ নির্মূল হয়নি। তাদের আরও বড় ধরনের হামলার প্রস্তুতি আছে।”

ওবায়দুল কাদের শুক্রবার বিকালে নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সুন্দলপুর গ্রামে নির্মিত মরহুম হাজী ইদ্রিস জামে মসজিদ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। উদ্বোধন শেষে মন্ত্রী নবনির্মিত মসজিদে জুম্মার নামাজ আদায় করেন।

এ সময় নোয়াখালী -৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্নচর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, “গত একনেক সভায় প্রধানমন্ত্রী দেশে ৫৬০টি মডেল মসজিদের জন্য ২১ হাজার কোটি টাকা অনুমোদন দিয়েছেন। মসজিদগুলো জেলা ও উপজেলা পর্যায়ে বিশ্বের বড় বড় মুসলিম দেশের মসজিদের ন্যায় নির্মাণ করা হবে।”

এ মসজিদগুলোতে রিচার্স সেন্টার, কালচার সেন্টার ও পাঠাগারসহ মসজিদের ইমাম ও মোয়াজ্জেমদের থাকার ব্যবস্থা থাকবে।

বিচারক ও আইনজীবীদের মানবিক হওয়ার আহবান প্রধানমন্ত্রীর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ