বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে প্রতিবন্ধকতা বন্ধ ও অনুমতি প্রক্রিয়া সহজ করার দাবি চৌধুরীপাড়া মাদরাসায় দেওবন্দের মুহতামিমের দরসে হাদিস ও দোয়া মাহফিল

পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
আওয়ার ইসলাম

|| জহির উদ্দিন বাবর ||

হুমায়ুন কবীর। ছিলেন মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের নেতা ও বিধায়ক। নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দল থেকে ছিটকে পড়েন। ভিড়েন বিজেপিতে। তবে বেশিদিন ঘরসংসার করতে পারেননি। পরবর্তী সময়ে আলোচনায় আসার জন্য বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেন। সাড়াও মেলে বেশ। বাংলাদেশ থেকেও লাখ লাখ টাকা জমা হয় তার ফান্ডে। পশ্চিমবঙ্গের মুসলিমরাও বাবরি মসজিদের প্রতি তাদের সর্বোচ্চ আবেগ প্রকাশ করে। সেই সুযোগটা কাজে লাগাতে চান এই ধূর্ত নেতা। বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন দল গঠন করেন। টার্গেট মুসলিম ভোটে ভাগ বসানো।

পশ্চিমবঙ্গে টানা তিন মেয়াদ ধরে মুসলিম ভোটেই মূলত বাজিমাত করছেন মমতা বন্দোপাধ্যায়। এবার তিনি চতুর্থবারের মতো জয়ের সম্ভাবনা দেখছেন। কংগ্রেস ও বাম জোট ম্রিয়মান হয়ে যাওয়ায় কট্টর হিন্দুত্ববাদী বিজেপির মোকাবেলায় মন্দের ভালো হিসেবে তৃণমূল কংগ্রেসই মুসলিমদের একমাত্র বিকল্প। বিজেপি এবার মুসলিম à