শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

স্বাধীনতা আন্দোলনে যোগ দিলো কাশ্মীরের মেয়েরাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কাশ্মীরের স্বাধীনতা আন্দোলন এখন নতুন মাত্রা পেয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে কাশ্মিরে বিভিন্ন এলাকায় সহিংস-বিক্ষোভ চলছে। এসব সংঘর্ষের সময় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর পাথর নিক্ষেপকারী কাশ্মিরিদের মধ্যে ইদানীং দেখা যাচ্ছে মেয়েদেরও।

কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর ওপর পাথর-নিক্ষেপকারীদের যেসব ছবি আগে ছাপা হতো তাতে সাধারণত: ছেলেদেরই দেখা যেতো। কিন্তু এখন কাশ্মিরি বিক্ষোভকারী আর ইট-পাটকেল নিক্ষেপকারীদের মধ্যে মেয়েদেরও দেখা যাচ্ছে।

কাশ্মিরে এক সপ্তাহ বন্ধ থাকার পর স্কুল-কলেজ খোলার পর রাস্তায় ভিন্ন ধরণের কিছু দৃশ্যও দেখা গেল।  শ্রীনগরের বিভিন্ন এলাকায় ছাত্রদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়।

পুলওয়ামা ডিগ্রি কলেজে পুলিশের অভিযানের পর এই সংঘর্ষ শুরু হয় এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে দেখা যায় তরুণীকে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কোথাও কোথাও টিয়ারগ্যাস নিক্ষেপ করে।

সংবাদ সংস্থা পিটিআইএর খবর অনুযায়ী বৃহস্পতিবার নবকডল এলাকায় এক সংঘর্ষে এক কাশ্মিরি তরুণী আহত হন।

সূত্র : বিবিসি

-এআরকে

কওমি মাদরাসার জন্য আলাদা সঙ্গীত লিখলেন মুহিব খান

হেফাজত রাজনৈতিক সংগঠন নয়, নির্বাচন করার প্রশ্নই আসে না: মুফতি ফয়জুল্লাহ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ