মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

মাওবাদীদের হামলায় ১২ ভারতীয় সিআরপিএফ সেনার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের ছত্তিশগড়ে মাওবাদী গেরিলাদের সঙ্গে সংঘর্ষে দেশটির আধা সামরিক বাহিনী সিআরপিএফ’এর অন্তত ১২ সেনা নিহত এবং ৭ জন মারাত্মক ভাবে আহত হয়েছে।

সুকুমা জেলায় ছত্তিশগড় এন্টি নক্সাল অপারেশন ইউনিটের অভিযানের সময়ে এ সব সেনা নিহত হয়। সুকুমা জেলার দোরনাপাল জাগরগুনডা সড়কের ধারে বরুকাপাল সিআরপিএফ শিবিরের কাছে এ সংঘর্ষ হয়েছে। সিআরপিএফ’এর আহত সদস্যদের বিমানযোগে রাজ্যের রাজধানী রায়পুরে নিয়ে যাওয়া হয়েছে। হতাহত সেনাদের সবাই সিআরপিএফ’এর ৭৪তম ব্যাটেলিয়নের সদস্য।

এদিকে ঘটনার খবর পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী রাম সিং নয়াদিল্লি সফর সংক্ষিপ্ত করে রায়পুরে ফিরে এসেছেন।

এ ছাড়া, লোকসভায় দেয়া বিবৃতিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রজনাথ সিং বলেন, ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানের মুখে মাওবাদীরা দিক্বিদিক জ্ঞানহারা হয়ে পড়েছে। সিআরপিএফ’এর ওপর হামলার মধ্য দিয়ে মাওবাদীদের হতাশা বোধই ফুটে উঠেছে বলেও জানান তিনি।

সূত্র : পার্স টুডে

-এআরকে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ