শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর   আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতার ফল প্রকাশ, পুরস্কার পাচ্ছেন ৭৫ জন ‘শিক্ষার্থীদের নিজস্ব প্রতিভা ও আগ্রহ চিহ্নিত করে সামনে এগোতে হবে’ বিহারে আলেমদের সেমিনার, ফিকহি ঐতিহ্য সংরক্ষণে ১০ প্রস্তাব আল্লাহর ওলিদের অসম্মানের পরিণতি কত ভয়াবহ! হাম উপসর্গে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১৩১৪ দক্ষিণ কোরিয়ার মুসলিম নেতার সঙ্গে মাওলানা অলিউল্লাহ এমপির সৌজন্য সাক্ষাৎ বায়তুল মোকাররমে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল ৭ নভেম্বর  আলিগড়ে ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি, নাশরা নাইমের জয় আ.লীগের গায়ে আলেম-ওলামার রক্তের দাগ, রাজনীতিতে ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্মীয় স্থানের কাছে মদের দোকান রাখা যাবে না; যোগি আদিত্যনাথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কোনো ধর্মীয় স্থানের কাছে মদের দোকান রাখা যাবে না বলে জানিয়েছেন ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সুপ্রিম কোর্টের নির্দেশের কথা উল্লেখ করে তিনি বলেন, মদের দোকান থাকলে অবিলম্বে তা সরিয়ে নিতে হবে।

গতকাল বুধবার এ ঘোষণা দিয়েছেন যোগী। উত্তর প্রদেশের আবগারি দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি এই নির্দেশ দেন। তিনি বলেন, এসব দোকান সরিয়ে দেওয়ার ব্যাপারে যথাযথ উদ্যোগ নিতে হবে।

যোগী আদিত্যনাথ বলেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এবার থেকে আর উত্তর প্রদেশের জাতীয় সড়ক কিংবা রাজ্য সড়কের পাশে মদের দোকান রাখা যাবে না। এই নির্দেশের ফলে উত্তর প্রদেশের ৮ হাজার ৫৪৪টি মদের দোকান অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হবে। ঐতিহাসিক ধর্মস্থানের এক কিলোমিটারের মধ্যে বন্ধ করতে হবে মদের দোকান।

এসএস/