বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

২ ভাগ হলো ঢাকা মহানগর বিএনপির কমিটি; স্থান পেলেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকাকে দুই ভাগে ভাগ করে নতুন কমিটি করেছে বিএনপি। ঢাকা মহানগরকে দক্ষিণ ও উত্তরে ভাগ করে দক্ষিণের নেতৃত্বে হাবিব উন নবী খান সোহেল এবং উত্তরের নেতৃত্বে আব্দুল কাইয়ুমকে এনেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার দিবাগত রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আংশিক কমিটির নেতাদের এক মাসের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়াও খালেদা জিয়ার নির্দেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার ঢাকা দক্ষিণের ৭০ সদস্যের এবং উত্তরের ৬৪ সদস্যের এই আংশিক কমিটি অনুমোদন করেন।

দক্ষিণের কমিটিতে সহ-সভাপতি পদে রাখা হয়েছে ২৬ জনকে। এরা হলেন- শামসুল হুদা, ইউনুস মৃধা, নবী উল্লাহ নবী, মীর হোসেন মীরু, আবু মোতালেব, নাসিমা আখতার কল্পনা, ফরিদ উদ্দিন, সাজ্জাদ জহির, মোস্তাফিজুর রহমান হিরু, গোলাম হোসেন, আনভীর আদেল খান বাবু, আরিফুর রহমান আরিফ, ইশরাত মির্জা, মোশাররফ হোসেন খোকন, আতিক উল্যাহ আতিক, মীর আশরাফ আলী আজম, মো. মোহন, জয়নাল আবেদীন রতন, আব্দুল লতিফ, সিরাজুল ইসলাম, হাজী দেলোয়ার হোসেন, আবুল হাসান ননি তালুকদার, হামিদুর রহমান হামিদ, এসকে সেকান্দার কাদির, সাব্বির হোসেন আরিফ ও নিতাই চন্দ্র ঘোষ।

এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক আছেন তিন জন। তারা হলেন তানভীর আহমেদ রবিন, সাইফুল ইসলাম পটু ও রফিকুল ইসলাম রাসেল। দপ্তর সম্পাদক সাঈদুর রহমান মিন্টু ও প্রচার সম্পাদক আব্দুল হাই পল্লব। এছাড়া এই আংশিক কমিটিতে ১৯ জন যুগ্ম সম্পাদক এবং ১৮ জন সহ-সাধারণ সম্পাদক রয়েছেন।

রদিকে উত্তরের আংশিক কমিটিতে সহ-সভাপতি ২৩ জন। এরা হলেন- মুন্সী বজলুল বাসিত আনজু, আব্দুল আলী নকি, মো. সাহাব উদ্দিন, মোয়াজ্জেম হোসেন, মশিউর রহমান মশু, আতিকুল ইসলাম মতিন, আলী ইমাম আসাদ, মাসুদ খান, ফয়েজ আহমেদ ফরু, কাজী হযরত আলী, মোস্তাফিজুর রহমান সেগুন, নবী সোলায়মান, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এ এল এম কাওসার আহমেদ, রবিউল আউয়াল, আলতাফ উদ্দিন মোল্লা, শামসুল হক, এসএম আনোয়ার হোসেন, আবুল হোসেন, আনোয়ার হোসেন, আবুল হাশেম, শাহিনুর আলম মারফত ও আক্কেল আলী।

সাংগঠনিক সম্পাদক আছেন তিনজন। তারা হলেন আক্তার হোসেন, সৈয়দ মনজুর হোসেন মঞ্জু ও সোহেল রহমান। কোষাধ্যক্ষ হয়েছেন আতাউর রহমান চেয়ারম্যান। দপ্তর সম্পাদক এ বি এম আবদুর রাজ্জাক, প্রচার সম্পাদক ভিপি হানিফ ও প্রকাশনা সম্পাদক মশিউর রহমান বাবু। এছাড়া ১৩ জন যুগ্ম সম্পাদক ও ১৯ জন সহ-সাধারণ সম্পাদক হিসেবে আছেন।

নির্বাচনে যাবে বিএনপি: মির্জা আব্বাস

হেফাজত ও বিএনপি আগের অবস্থানেই আছে: ফখরুল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ