শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

নারায়নগঞ্জে ত্বকির বাবার বিরুদ্ধে হেফাজত নেতার মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র নিহত তানভীর আহম্মেদ ত্বকীর বাবা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার দুপুরে হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা কমিটির সমন্বয়ক মাওলানা ফেরদাউসুর রহমান বাদী হয়ে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে মামলাটি করেন।

রফিউর রাব্বির বিরুদ্ধে দায়েরকৃত মামলা আদালত আমলে নিয়ে শুনানি শেষে গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দিয়েছেন।
মাওলানা ফেরদাউসুর রহমান জানান, শ্রুতি সাংস্কৃতিক একাডেমির ২৫ বছর পূর্তি উপলক্ষে ৭ এপ্রিল নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে এক অনুষ্ঠানে রফিউর রাব্বি ইসলাম ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল বক্তব্য দেন।

তিনি বলেছেন, ‘যদি বাংলার মানুষ জানত সংবিধান বিসমিল্লাহির রহমানির রাহিম দিয়ে শুরু হবে, দেশ হবে সাম্প্রদায়িকতার দেশ তবে ৩০ লাখ শহীদের মুক্তিযুদ্ধে কেউ অংগ্রহণ করত না।’

ফেরদাউস বলেন, রাব্বির সেই বক্তব্যে একজন মুসলমান হিসেবে মর্মাহত ও ক্ষুব্ধ। এছাড়া দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের ওপর ধর্মীয় আঘাত হানার শামিল।

বাদী পক্ষের আইনজীবী সুলতান উল আরেফিন জানান, নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ