মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও

হাটহাজারীতে কওমি সনদ বাস্তবায়ন পরিষদের বৈঠক চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীতে কওমি মাদরাসার সনদ বাস্তবায়ন কমিটির বৈঠক শুরু হয়েছে। মাদরাসার মহাপরিচালক ও কমিটির চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী’র সভাপতিত্বে সকাল ১১.১৫ মিনিটে এ বৈঠক শুরু হয়।

বৈঠক সূত্র জানিয়েছে, পূর্বনির্ধারিত সময়েই কমিটির সবাই হাটহাজারীতে আল্লামা আহমদ শফীর কার্যালয়ে উপস্থিত হন। তবে উমরার কারণে আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়া বোর্ডের সভাপতি আল্লামা আবদুল হালিম বোখারি উপস্থিত হতে পারেননি। এছাড়াও জাতীয় দীনি মাদরাসা শিক্ষাবোর্ডের সভাপতি আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ আজকের বৈঠকে উপস্থিত হননি। তবে উভয় বোর্ডের প্রতিনিধি রয়েছে।

কওমি সনদের স্বীকৃতি বাতিলে সুন্নী জামাতের কর্মসূচি ঘোষণা

গত ১১ এপ্রিল গণভবনে প্রধানমন্ত্রী কওমি মাদরাসা সনদের সরকারি স্বীকৃতি ঘোষণা করেন। ১৩ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপনে সনদ বাস্তবায়নের জন্য একটি কমিটিও ঘোষণা করা হয়। হাটহাজারীতে আজই প্রথম এই কমিটি বৈঠকে মিলিত হয়েছে।

জানা যায়, বৈঠকে চলতি বছরে অভিন্ন প্রশ্নপত্রে দাওরায়ে হাদিসের পরীক্ষা ও মাস্টার্সের মান কিভাবে দেয়া হবে তার রূপরেখা নিয়ে আলোচনা হবে।

হাটহাজারীতে কওমি স্বীকৃতি কমিটির ১ম বৈঠক রবিবার

দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দিয়ে প্রজ্ঞাপন, ৩২ সদস্যের কমিটি

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ