বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ফাজিল পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আজ রবিবার বেলা সাড়ে ১২টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজিল (ডিগ্রি) প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের পরীক্ষা ২০১৫ এর ফল প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নিজ কার্যলয়ে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, এ বছরের ফাজিল প্রথম বর্ষের পরীক্ষার্থী ছিল ৫৫ হাজার ৭৩৫ জন। পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৩ হাজার ৮৪ জন। পাস করে ৫০ হাজার ৮৯০ জন। পাসের হার ৯৫.৮৭ শতাংশ।

ফাজিল দ্বিতীয় বর্ষে ৪৪ হাজার ২৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৩ হাজার ২৬৫ জন। পাস করে ৩৯ হাজার ৩১২ জন। পাসের হার ৯০.৮৬ শতাংশ।

ফাজিল তৃতীয় বর্ষে ৩৮ হাজার ৮৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৮ হাজার ৩৩২ জন। পাস করে ৩৭ হাজার ২৬৯ জন। পাসের হার ৯৭.২৩ শতাংশ।

ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ লাভলু জানান, ফলাফল রিভিউ করতে হলে পরীক্ষার্থীদের আগামী ৩০ দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিত আবেদন করতে হবে। এছাড়া প্রতিটি কেন্দ্রে ফলাফলের কপি পাঠানো হয়েছে।

ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd থেকে জানা যাবে।

উল্লেখ্য, গত বছরের ৩১ জুলাই থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ফাজিল (ডিগ্রি) ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর ২৯০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

-এআরকে

১৫ মে থেকে ছয় বোর্ডের সম্মিলিত পরীক্ষা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ