বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

সরকারের সমালোচনার আগে দুই মন্ত্রীকে পদত্যাগ করা উচিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, সরকারের সিদ্ধান্তের সমালোচনা করার আগে দুই মন্ত্রীর পদত্যাগ করা উচিৎ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উচিৎ এই দুই মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা।

শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল শহরের সোনার বাংলাস্থ নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে বৈশাখের শুভেচ্ছা বিনিময়কালে কাদের সিদ্দিকী এ কথা বলেন। তবে তিনি এ দুই মন্ত্রীর নাম উল্লেখ করেননি।

রোববার নিজ নির্বাচনী এলাকা সখীপুরসহ সকল ইউপি নির্বাচন সরকার দলীয় প্রভাবমুক্ত হয়ে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য নির্বাচন কমিশন, সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান কাদের সিদ্দিকী।

মতবিনিময়কালে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার (বীরপ্রতীক), জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক হাসমত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর নেতৃত্বে একদল ওলামার সঙ্গে বৈঠকে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাস্কর্য অপসারণ এবং কওমীর সর্বোচ্চ সনদকে স্নাতকোত্তর ডিগ্রির সমান ঘোষণা করেন। পরে সরকারের এ সিদ্ধান্তের সমালোচনা করেন মহাজোট সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

কওমির শিক্ষার্থীরা কি অন্য দেশের মানুষ? তাদের চাকরি করার অধিকার নেই?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ