বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

গণভবনে নববর্ষের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পহেলা বৈশাখ উপলক্ষে সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শুক্রবার সকালে গণভবনের সামনের মাঠে আয়োজিত অনুষ্ঠানে সকলের সঙ্গে এক হয়ে বৈশাখের শুভেচ্ছা বিনিময় ও আনন্দ উপভোগ করেন প্রধানমন্ত্রী। এসময় সেখানে নববর্ষ বরণ উপলক্ষে নৃত্য ও গান পরিবেশন করেন শিল্পীরা। আর তা উপভোগ করেন প্রধানমন্ত্রীসহ সেখানে উপস্থিত সকলেই।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সরকারের মন্ত্রী পরিষদের সদস্যরা ছাড়াও সেখানে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের উপস্থিতি ছিল। সকলের উপস্থিতিতে গণভবনের মাঠ পরিপূর্ণ হয়ে ওঠে। মাঠে তৈরি মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নেতাকর্মীদের সঙ্গে ইশারায় কথা বলেন। অনেকের সঙ্গে সালাম বিনিময় করেন। কথা বলেন সংগীত শিল্পী সুবীর নন্দীর সঙ্গেও। অসুস্থ সুবীর নন্দীর শারীরিক খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী।

উপস্থিত সবার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘নতুন বছরে দেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে। মানুষ বাস করবে আনন্দলোকে। ’ তিনি বলেন, ‘দেশের মানুষ সুখে-শান্তিতে থাকুক। দেশে শান্তি বিরাজ করুক, আজকের দিনে এটাই প্রত্যাশা করি। ’ সেই সঙ্গে দেশের সকল মানুষ যে যেখানে রয়েছেন, তাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান তিনি।

সকাল সাড়ে ১০টায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত হন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবার সঙ্গে প্রায় সোয়া একঘণ্টা সময় কাটান প্রধানমন্ত্রী।

গণভবনে শুভেচ্ছা জানাতে আসা সবাইকে নাড়ু, সন্দেশ, রসগোল্লা, মোনাক্কা ও খইসহ নানান ধরনের মিষ্টি জাতীয় নাস্তা দিয়ে আতিথেয়তা করেন।

হেফাজত ইস্যুতে ওরা প্রধানমন্ত্রীর বক্তব্যকে চ্যালেঞ্জ করছে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ