বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

স্বীকৃতি ও মূর্তি সরানোর ঘোষণায় প্রধানমন্ত্রীকে হাসানাত আমিনীর ধন্যবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গতকাল গণভবনে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ্ আহমদ শফী’র উপস্থিতিতে শীর্ষ আলেমদের সাথে মতবিনিময়কালে স্বকীয়তা অক্ষুন্ন রেখে কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে সরকারিভাবে এমএ (আরবী/ইসলামের ইতিহাস) মান প্রদান ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মূর্তি অপসারণের ঘোষণা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন খেলাফতে ইসলামীর আমীর ও ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃৃৃতিতে তিনি বলেন, প্রধানমন্ত্রী একদিকে কওমী সনদকে সরকারীভাবে এমএ-এর মান প্রদান করে লক্ষ লক্ষ কওমী মাদরাসা-ছাত্র শিক্ষকদের দীর্ঘদিনের দাবী পূরণ করেছেন। অন্যদিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রীক মূর্তি অপসারণে তরিৎ পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়ে সংখ্যা গরিষ্ঠ মুসলিম জনতার ধর্মীয় মূল্যবোধের প্রতি সম্মান দেখিয়েছেন।

তিনি বলেন, সনদের সরকারি স্বীকৃতির ফলে দেশের লক্ষ লক্ষ কওমী শিক্ষার্থীরা উপকৃত হবে। দেশ, জাতি ও ইসলামের খেদমতে তারা আরো ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হবে। প্রধানমন্ত্রী কওমি সনদের স্বীকৃতি দিয়ে এক ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। আশা করি, সর্বোচ্চ আদালতের সামনে থেকে মূর্তি অপসারণ করে তিনি আরেকটি অনন্য নজির সৃষ্টি করবেন। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি ও তার দীর্ঘায়ু কামনা করছি।

কওমি স্বীকৃতির ঘোষণায় আল আযহারের বাঙালি শিক্ষার্থীদের অভিনন্দন

কওমি স্বীকৃতি ও মূর্তি সরানোর ঘোষণায় প্রধানমন্ত্রীকে চরমোনাই পীরের অভিনন্দন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ