বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

মুফতি হান্নানের কবর খোঁড়া শেষ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : হরকাতুল জিহাদের শীর্ষনেতা মুফতি আব্দুল হান্নানের যে কোনো সময় ফাঁসি হতে পারে। তাই দাফনের প্রস্তুতি শেষ করতে তার কবর খোাঁড়া হয়েছে নিজ গ্রামে। অন্যদিকে লাশের দাফন নিয়ে তার নিজ এলাকায় ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরন গ্রামে পারিবারিক কবরস্থানে খোঁড়া হয়েছে মুফতি হান্নানের কবর।
তবে, মুক্তিযোদ্ধা ও আওয়ামী রাজনৈতিক নেতা-কর্মীরা তার লাশ কোটালীপাড়ায় দাফনের ঘোর আপত্তি জানিয়েছে। এখানে যাতে হান্নানের লাশ দাফন না হয় তার জন্য ইতোপূর্বে কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন করেছে উপজেলা ছাত্রলীগ। এমনকি নিজ গ্রামবাসী বিভিন্ন কর্মসূচিও করেছে বলে জানা গেছে।
এদিকে, কারা কর্তৃপক্ষের চিঠি অনুযায়ী পরিবারের সদস্যরা হরকাতুল নেতা মুফতি আব্দুল হান্নান মুন্সীর সঙ্গে বুধবার সকালে কাশিমপুর কারাগারে দেখা করেছেন।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ মে সিলেটের হযরত শাহজালালের (র.) মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। এতে পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত এবং অর্ধশতাধিক আহত হন। এ মামলার রায়ে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর আদালত পাঁচ আসামির মধ্যে মুফতি হান্নান সহ আরও দু'জনকে মৃত্যুদণ্ড এবং দু'জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
-এআরকে
প্রধানমন্ত্রীর ঘোষণায় আশ্বস্ত, সুফল পেতে ঐক্যবদ্ধ থাকতে হবে: মুফতি মিযানুর রহমান সাঈদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ