বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

তিন মাসে ১১৩ আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশে আত্মহত্যার ঘটনা দিনদিন বাড়ছেই। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার (বিএসইএইচআর) সম্প্রতিক এক জরিপে গত জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ এই তিন মাসে ১১৩ জন নারী, পুরুষ ও শিশু আত্মহত্যা করেছে। এদের মধ্যে নারী ৭২ জন, পুরুষ ২৮ জন ও শিশু ১৩ জন। আত্মহত্যার ঘটনা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এরপর খুলনা বিভাগ। সর্বনিম্ন সিলেট বিভাগে।

এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিএসইএইচআরের চেয়ারম্যান অ্যাডভোকেট সিগমা হুদা বলেন, ‘আত্মহত্যাও একটি সামাজিক ব্যাধি, অবিলম্বে এ ব্যাধির প্রতিকার করতে হবে।

তিনি বলেন, ‘দিনদিন দেশে বেড়েই চলছে আত্মহত্যার ঘটনা। নারী-পুরুষের পাশাপাশি সাম্প্রতিক সময়ে শিশু আত্মহত্যার ঘটনাগুলো বেশ উদ্বেগজনক। পারিবারিক কলহ, মান-অভিমান, জেদ, পরকীয়া, রাগ প্রভৃতি কারণে আত্মহত্যার ঘটনাগুলো ঘটছে। ’

বিএসইএইচআরের কমিউনিকেশন অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার ফাতেমা ইয়াসমিন জানান, দেশে নারী ও শিশু বান্ধব কঠিন আইন থাকা সত্ত্বেও তার প্রয়োগ যথাযথভাবে না হওয়াই দিন দিন নারী ও শিশু নির্যাতনের মাত্রা বেড়েই চলছে। পরিবার থেকে সমাজের প্রতিটি পর্যায়ে নির্যাতিত হচ্ছে নারী ও শিশুরা। পারিবারিক, সামাজিক কলহে নারী, শিশু নির্যাতন ও হত্যার ঘটনা বেড়ে গেছে।

সংস্থাটির ওই পর্যবেক্ষণে বলা হয়, শুধু মার্চ মাসেই ২৩১ জন নারী, শিশু নির্যাতন ও হত্যার শিকার হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ