বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

কওমি স্বীকৃতি ও মূর্তি সরানোর ঘোষণায় প্রধানমন্ত্রীকে চরমোনাই পীরের অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের ওলামা-মাশায়েখ ও কওমী মাদরাসার ছাত্রদের দীর্ঘদিনের দাবি কওমি মাদরাসার সর্বোচ্চ ডিগ্রী দাওরায়ে হাদিস সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সুপ্রিমকোর্টের সামনে থেকে মূর্তি অপসারণের ঘোষণা দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন মোবারকবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

পীর সাহেব চরমোনাই বলেন, দেশের একটি উলে­খযোগ্য অংশ কওমী মাদরাসা শিক্ষায় শিক্ষিত। মাদরাসা শিক্ষায় শিক্ষিত এ শ্রেণিটি উচ্চ শিক্ষায় শিক্ষিত হলেও তাদের কোন রাষ্ট্রীয় স্বীকৃতি ছিল না। বিষয়টি নিয়ে অতীতে বিভিন্ন সরকার নোংরা রাজনীতি করেছে। কওমী ছাত্রদের তাদের অধিকার ও সম্মান থেকে বঞ্চিত করেছে। কওমী মাদরাসা শিক্ষা যে একটি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ মৌলিক শিক্ষা এ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে মাননীয় প্রধানমন্ত্রী কওমী সনদের স্বীকৃতি দিয়ে সময়োপযোগি ও ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন। পীর সাহেব প্রধানমন্ত্রীর এ ঘোষণার দ্রুত বাস্তবায়ন কামনা করেন।

বিবৃতিতে পীর সাহেব চরমোনাই সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে স্থাপিত গ্রিক দেবীর মূর্তি অপসারণে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণাকেও সাধুবাদ জানান। তিনি মূর্তি অপসারণে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মূর্তি সরানোর জন্য যা দরকার করবো

স্বীকৃতির উচ্ছ্বাস বনাম বিকৃতির শঙ্কা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ